লোড হচ্ছে...
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এসপিএ জানায়, ধাহরানে আরামকোর প্রশাসনিক ভবনে হামলার পর আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘটনায় কেউ নিহত বা আহত হননি।
৮ দিন আগে

গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালান ছাত্রদল নেতাকর্মীরা। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, হামলায় ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী জড়িত ছিলেন। আহত সাংবাদিকরা বর্তমানে চিকিৎসাধীন।
১৩ দিন আগে

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সাথে থাকা নেতাকর্মীরা মাজারের ভেতরে আশ্রয় নেন। এ সময় বাইরে অবস্থান নেয়া একদল ব্যক্তি তাদের ঘিরে রাখে বলে অভিযোগ করা হয়েছে। পরে রাত ৮টার দিকে পুলিশি পাহারায় তাকে মাজার প্রাঙ্গণ থেকে বের করে আনা হয়। তবে মাজার থেকে বের হওয়ার সময় তাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
১৭ দিন আগে

রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে তিনি ওই সমিতির সভাপতি ছিলেন। সে সময় সমিতির নামে রাড্ডা সেন্টারের জায়গাটি বরাদ্দ চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে করা আবেদনে সভাপতি হিসেবে তার স্বাক্ষর ছিল বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।
২০ দিন আগে


